নভেম্বর ২৩, ২০২৬, ০৯:১১ পিএম
আগামী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর, যেখানে পাঁচ দিনে আবহাওয়ার চিত্রে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
প্রথম দিন সোমবার সন্ধ্যা ৬টা থেকে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তৃতীয় দিন বুধবার সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চতুর্থ দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানানো হয়েছে।
পঞ্চম দিন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে দিনাজপুর টিভি ডট কমের পর্যালোচনায় উঠে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন