নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৪৯ পিএম
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার রাতে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলসহ তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে।
বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যর্থনা পর্বে পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই সফরে হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন