বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
সড়ক দুর্ঘটনা

কলেজ ছাত্রী মিফতাহুল জান্নাতের সড়ক দুর্ঘটনা: আইসিইউতে লড়ছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৮:৪৫ পিএম

কলেজ ছাত্রী মিফতাহুল জান্নাতের সড়ক দুর্ঘটনা: আইসিইউতে লড়ছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ঘর থেকে বেরিয়েই দুর্ঘটনা, আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল মিফতাহুলের। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রী। বর্তমানে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

আহত শিক্ষার্থীর নাম মিফতাহুল জান্নাত দিলশাত। তিনি সম্প্রতি চট্টগ্রাম নগরের সরকারি সিটি কলেজ থেকে জিপিএ চার দশমিক পঞ্চাশ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেছিলেন। তার বাড়ি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। পড়াশোনার সুবিধার্থে তিনি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিক পাসের পর সরকারি সিটি কলেজে স্নাতক পর্যায়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল। মঙ্গলবার সকালে কলেজ থেকে প্রয়োজনীয় অ্যাকাডেমিক কাগজপত্র আনতে নানাবাড়ি থেকে বের হন তিনি। বাড়ি থেকে বের হয়ে সড়কের এক পাশ পার হয়ে বিভাজকের কাছে দাঁড়ান। এরপর দক্ষিণ দিকে তাকিয়ে সড়কে পা বাড়াতেই উত্তর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, উল্টো পথে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

মেয়ের হাসপাতালের বিছানার পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে তার মা রিজিয়া বেগম জানান, তার মেয়েকে নিয়ে পরিবারের অনেক আশা ছিল। সে উচ্চশিক্ষা শেষে আইনজীবী হতে চেয়েছিল। পরিবার থেকেও তাকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ঘর থেকে বের হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় এই দুর্ঘটনা তাদের সব স্বপ্নকে অনিশ্চিত করে দিয়েছে।

মিফতাহুলের মামা হারুনুর রশীদ জানান, পিতৃহীন মেয়েটির এমন অবস্থায় পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় মোটরসাইকেলটি জব্দের প্রক্রিয়া চলছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ঘর থেকে বেরিয়েই দুর্ঘটনা, আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল মিফতাহুলের। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রী। বর্তমানে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

আহত শিক্ষার্থীর নাম মিফতাহুল জান্নাত দিলশাত। তিনি সম্প্রতি চট্টগ্রাম নগরের সরকারি সিটি কলেজ থেকে জিপিএ চার দশমিক পঞ্চাশ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেছিলেন। তার বাড়ি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। পড়াশোনার সুবিধার্থে তিনি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিক পাসের পর সরকারি সিটি কলেজে স্নাতক পর্যায়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল। মঙ্গলবার সকালে কলেজ থেকে প্রয়োজনীয় অ্যাকাডেমিক কাগজপত্র আনতে নানাবাড়ি থেকে বের হন তিনি। বাড়ি থেকে বের হয়ে সড়কের এক পাশ পার হয়ে বিভাজকের কাছে দাঁড়ান। এরপর দক্ষিণ দিকে তাকিয়ে সড়কে পা বাড়াতেই উত্তর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, উল্টো পথে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

মেয়ের হাসপাতালের বিছানার পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে তার মা রিজিয়া বেগম জানান, তার মেয়েকে নিয়ে পরিবারের অনেক আশা ছিল। সে উচ্চশিক্ষা শেষে আইনজীবী হতে চেয়েছিল। পরিবার থেকেও তাকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ঘর থেকে বের হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় এই দুর্ঘটনা তাদের সব স্বপ্নকে অনিশ্চিত করে দিয়েছে।

মিফতাহুলের মামা হারুনুর রশীদ জানান, পিতৃহীন মেয়েটির এমন অবস্থায় পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় মোটরসাইকেলটি জব্দের প্রক্রিয়া চলছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।