বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
কূটনৈতিক বৈঠক

পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৪৪ পিএম

পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগ্রহীত

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষ চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেছে।

উল্লেখ্য, সালাহউদ্দিন নোমান পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এটিই চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।