নভেম্বর ১৮, ২০২৬, ০৭:০৮ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
মিছিলের শুরুতেই দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
আলোচনা সভা শেষে মহানগর বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট সহিদজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভুইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল আবেদীন তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন, মইজ উদ্দিন তালুকদার প্রমুখ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন