নভেম্বর ১৮, ২০২৬, ০৬:১৮ পিএম
তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে দলীয় সংসদ সদস্যদের মাঠে নামার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নিয়মিত অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এই বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে বিএনপির সকল সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করতে এবং জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি এই আহ্বান জানান সরকারপ্রধান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন