বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
আইনজীবী ফোরাম

সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৬:১৩ পিএম

সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল বলেন, ‘আপনাদের নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছেন। আপনারা কিন্তু পালানোর জন্য নৌকা কিংবা রিকশা—কোনোটাই পাবেন না।’ বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল আরও বলেন, ‘আমরা শুনেছি বিকেল চারটার পর সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবনে আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসররা নিয়মিত বৈঠক করেন। এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ এ সময় তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা চাইলে আপনারা পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না।’