মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ১০:৫৯ এএম

রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

গ্রেপ্তার হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের একটি দল এই অভিযান পরিচালনা করে। পরে তাকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক এই মেয়রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ডিসেম্বরের শেষ দিকে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। সে সময় পদের অপব্যবহার ও রাজনৈতিক পরিচয়ে দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়ার কথা জানানো হয়েছিল।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রেখে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রাখা হয়েছে।