মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

মানসিক স্বাস্থ্য স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের মামলা থেকে অব্যাহতি পেলেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৯:০৭ এএম

মানসিক স্বাস্থ্য স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের মামলা থেকে অব্যাহতি পেলেন সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

মার্কিন পপতারকা সেলেনা গোমেজ ও তার মানসিক স্বাস্থ্য স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে করা প্রতারণার মামলা প্রত্যাহার করে নিয়েছেন বিনিয়োগকারীরা। গত সোমবার আদালতে জমা দেওয়া এক নোটিশে পাঁচ বিনিয়োগকারী এই মামলা স্থায়ীভাবে খারিজ করার ঘোষণা দেন।

এর আগে গত আগস্টে ডেমোওয়্যার ফেডারেল আদালতে দায়ের করা ওই মামলায় সেলেনা গোমেজ, তার মা ম্যান্ডি টিফি এবং সাবেক নির্বাহী ড্যানিয়েলা পিয়ারসনকে বিবাদী করা হয়েছিল। বিনিয়োগকারীদের অভিযোগ ছিল, প্রতিশ্রুত বিপণন কার্যক্রমে অংশ না নিয়ে এবং অ্যাপ নির্মাণে ব্যর্থ হয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

মামলা খারিজের পর সেলেনার আইনজীবী ম্যাথিউ রোজেনগার্ট জানান, আদালতের মাধ্যমে এই ঝামেলা পেছনে ফেলে সামনে এগোতে পেরে তার মক্কেল সন্তুষ্ট। ড্যানিয়েলা পিয়ারসনের আইনজীবী স্কট বালবার দাবি করেন, এই মামলায় কোনো সমঝোতার অর্থ দেওয়া হয়নি এবং তার মক্কেল কোনো অন্যায় করেননি।

২০২১ সালে ম্যান্ডি টিফি ও ড্যানিয়েলা পিয়ারসনের সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড প্রতিষ্ঠা করেছিলেন সেলেনা গোমেজ। পরবর্তীতে ২০২২ সালে পাঁচজন বিনিয়োগকারী এই স্টার্টআপে প্রায় ১২ লাখ ডলার বিনিয়োগ করেন।

প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে অতীতে গণমাধ্যমে বিভিন্ন প্রশ্ন উঠলেও বর্তমানে আইনি ঝামেলা থেকে মুক্তি মিলেছে। আগামী দিনে এই স্টার্টআপ কীভাবে পরিচালিত হয় সেটাই এখন দেখার বিষয়।