মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

বিটিএস ও সেভেন্টিনের বিশ্বব্যাপী প্রসার বাড়াতে সিএএর সাথে হাইবের অংশীদারি

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৭:৩৯ এএম

বিটিএস ও সেভেন্টিনের বিশ্বব্যাপী প্রসার বাড়াতে সিএএর সাথে হাইবের অংশীদারি

হাইব ও সিএএর অংশীদারিত্ব ঘোষণা

বিটিএস ও ক্যাটসিয়ের মতো জনপ্রিয় শিল্পীদের পেছনে থাকা বিনোদন কোম্পানি হাইব ও ট্যালেন্ট এজেন্সি সিএএ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। সোমবার যৌথভাবে এই চুক্তি স্বাক্ষরের কথা জানায় প্রতিষ্ঠান দুটি। এর মাধ্যমে বিটিএস, এনহাইপেন, সেভেন্টিয়েনসহ অন্যান্য শিল্পীদের বিশ্বব্যাপী কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নতুন এই চুক্তির ফলে ব্র্যান্ড অংশীদারিত্ব, লাইভ অভিজ্ঞতা, লাইসেন্সিং ও মার্চেন্ডাইজিং এবং কন্টেন্ট নির্মাণে একসাথে কাজ করবে দুই প্রতিষ্ঠান। কোরিয়া, জাপান, চীন, ভারত ও আমেরিকার বাজারে হাইবের শক্তিশালী অবস্থানের পাশাপাশি সিএএর অভিজ্ঞতা কাজে লাগাবে তারা।

হাইবের প্রধান নির্বাহী জেসন জেসাং লি জানান, এই অংশীদারিত্ব শিল্পীদের সৃজনশীল সম্ভাবনা ও আইপির পরিধি বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে সিএএর প্রধান নির্বাহী ব্রায়ান লর্ড বলেন, শিল্পীদের সাথে বিশ্ববাসীর সংযোগ বাড়াতে এই উদ্যোগ ভূমিকা রাখবে।

এর আগে অক্টোবরে হাইবের গ্লোবাল লেবেল সার্ভিসেসের প্রেসিডেন্ট হিসেবে হুয়ান এস অ্যারেনাসকে নিয়োগ দেওয়া হয়। একই মাসে আন্দ্রহোহ মেহিয়ার নেতৃত্বে প্রথম লাতিন পপ লেবেল ‍‍`ট্রু রেকর্ডস‍‍` চালু করে কোম্পানিটি।