নভেম্বর ১৭, ২০২৬, ০৫:৩৯ এএম
দেশের বাজারে সোমবার আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে টানা পাঁচ দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে। সর্বশেষ গত শনিবার বাজুস প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন এই মূল্য নির্ধারণ করে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় নির্ধারিত রয়েছে।
সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা বলবৎ রয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে। অলঙ্কার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মজুরি ও ভ্যাট প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাজুস।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন