নভেম্বর ১৭, ২০২৬, ০৩:২৩ এএম
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক বিইটির (বিইটি) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন লুইস কার। প্রতিষ্ঠানটিতে চার দশক কাজ করার পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। গত ডিসেম্বরে এই পদে দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে তার সরে যাওয়ার ঘোষণা এল।
বিদায়ী বার্তায় লুইস কার জানান, দেশ ও সম্প্রদায়ের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তিনি নতুন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর তার শেষ কার্যদিবস হবে। স্কাইড্যান্সের প্রধান কন্টেন্ট কর্মকর্তা জর্জ চিকস জানান, এটি সম্পূর্ণ লুইস কারের নিজস্ব সিদ্ধান্ত ছিল।
এর আগে গত বছর প্যারামাউন্ট কোম্পানির সাথে মার্জারের মাধ্যমে বিইটি অধিগ্রহণ করে স্কাইড্যান্স। স্কাইড্যান্সের সহ-সভাপতি জর্জ চিকস কর্মর্কর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে পাঠানো এক নোটে জানান, লুইস কার সবসময় ব্র্যান্ডটির অন্যতম বড় সমর্থক হিসেবে কাজ করেছেন।
বিদায়ী বার্তায় লুইস কার উল্লেখ করেন, কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা তার জন্য একটি বড় সম্মান ছিল। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি মাল্টিকালচারাল বিজ্ঞাপন জগতকে বদলে দেওয়া এবং শীর্ষ কৃষ্ণাঙ্গ নির্মাতাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে স্কট মিলসের স্থলাভিষিক্ত হয়ে বিইটির প্রেসিডেন্ট হন লুইস কার। তার এই দীর্ঘ মেয়াদে তিনি বিখ্যাত সোল ট্রেন অ্যাওয়ার্ডস অনুষ্ঠান পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
নতুন নেতৃত্ব ও কাঠামো সম্পর্কে খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ ডিসেম্বর লুইস কারের দায়িত্ব পালনের আনুষ্ঠানিক মেয়াদ শেষ হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন