সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

কারাগার থেকে পাঠানো বার্তায় নিজেকে নির্দোষ দাবি করলেন রাসেল ব্র্যান্ড

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৫১ এএম

কারাগার থেকে পাঠানো বার্তায় নিজেকে নির্দোষ দাবি করলেন রাসেল ব্র্যান্ড

কারাগার থেকে পাঠানো বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেছেন রাসেল ব্র্যান্ড

কারাগার থেকে ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ড। সম্প্রতি লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তার স্ত্রী লরা ব্র্যান্ড ভিডিওটি নিজ চ্যানেলে প্রচার করেন এবং স্বামীর লেখা বার্তাটি পাঠ করে শোনান।

কারাগার থেকে পাঠানো ওই বার্তায় রাসেল ব্র্যান্ড উল্লেখ করেন, তার বিরুদ্ধে আনা অপরাধগুলোর সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন এবং যা ঘটছে তা বেশ অদ্ভুত। বিচার প্রক্রিয়া চলাকালে গণমাধ্যমে মামলার কভারেজকে একটি ফুটবল ম্যাচের সঙ্গে তুলনা করেন এই অভিনেতা। আদালতের রায়ের আগে দ্য টাইমস ও নেটফ্লিক্সের একটি প্রামাণ্যচিত্রে আরও ছয়জন নারী তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তুলেছিলেন।

চার সপ্তাহ ধরে চলা বিচারিক প্রক্রিয়ায় জুরি বোর্ডের রায়ে এক অভিযোগে ধর্ষণ ও তিন অভিযোগে যৌন নিপীড়নের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে অন্যান্য অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়নি। বর্তমানে তিনি ইউরোপের বৃহত্তম যৌন অপরাধীদের কারাগার হিসেবে পরিচিত লিটলহে কারাগারে বন্দি রয়েছেন। বিচার শেষে স্ত্রীকে ও পরিবারকে সমর্থন দেওয়ার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান এই বন্দি অভিনেতা।