নভেম্বর ১৬, ২০২৬, ০৫:১৫ এএম
অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমার মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এক্স-মেন চরিত্রগুলোকে যুক্ত করার বিষয়টিকে দারুণ এক উদযাপন হিসেবে দেখছেন কেভিন ফাইগি। মার্ভেল স্টুডিওর প্রধান হিসেবে দীর্ঘ পঁচিশ বছরের বেশি সময়ের চলচ্চিত্র যাত্রা উদ্যাপন করছেন তিনি।
২০০০ সালের এক্স-মেন সিনেমায় সহযোগী প্রযোজক হিসেবে কাজ করা এই নির্মাতা সম্প্রতি জানিয়েছেন, বর্তমান সময়ে এসে এই মিউট্যান্ট সুপারহিরোদের এক ছাদের নিচে আনা বেশ যুক্তিযুক্ত মনে হয়েছে। আগামী আঠারো ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে কেভিন ফাইগি বলেন, পনেরো কি বিশ বছর আগের হিউ জ্যাকম্যানের সাক্ষাৎকার দেখলে বোঝা যায় তখন বিষয়টি অসম্ভব মনে হলেও এক্স-মেন ও অ্যাভেঞ্জার্সের একত্রিত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ এক সিকি শতাব্দীর গল্প বলার ধারাকে আকর্ষণীয় উপায়ে সমাপ্ত করার জন্য এটিই সঠিক সময় বলে মনে হয়েছে মার্ভেল কর্তার কাছে।
মার্ভেল ইতিহাসের মূল শেকড়ের কাছে ফিরে যাওয়ার মাধ্যমে এই অর্জন উদ্যাপন করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন