রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

জন্মদিনে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৪৯ পিএম

জন্মদিনে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

জন্মদিনে স্বর্ণের গিটার উপহার পেলেন সংগীতশিল্পী রুনা লায়লা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে ‘রুনা মহল’ নামের একটি বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে জন্মদিনের শুভেচ্ছা উপহার হিসেবে শিল্পীর হাতে একটি স্বর্ণের গিটার তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এই উপহার শিল্পীর হাতে তুলে দেন।

বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা। অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা। ‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি এই শিল্পীর জীবনের অনেক অজানা তথ্য জানা যাবে। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে অনুষ্ঠানটি।