সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

ইতালিকে উড়িয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৬:০৩ এএম

ইতালিকে উড়িয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম

ম্যাচের আধ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই দুই দলের জালে চারবার বল জড়ায়। ঘরের মাঠে রোববার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের অন্য ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। গত বৃহস্পতিবার ফ্রান্সকে ৩-১ গোলে হারানো ইতালি ‍‍`এ‍‍` লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে থেকে মাঠে নেমেছিল।

ছয় ম্যাচে ফ্রান্সের সংগ্রহ ১৩ পয়েন্ট, বেলজিয়ামের ১২ এবং ইতালির ১০ পয়েন্ট। এই গ্রুপে সব ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে তুরস্ক।

ম্যাচের একাদশ মিনিটে পিও এস্পোজিতো গোল করে ইতালিকে এগিয়ে নেন। তবে ১৫ থেকে ২৬ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বেলজিয়াম।

মাক্সিম ডি কাইপার সমতা ফেরানোর পর ব্যবধান বাড়ান ন্যাথান এনগয় ও জেরেমি ডোকু। এরপর ৮০তম মিনিটে বেলজিয়ামের পক্ষে চতুর্থ গোলটি করেন ডিয়োগো মোরেরা।

ইতালির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা ছয়টি সেভ করায় ব্যবধান আর বাড়েনি। এই জয়ে শেষ আট নিশ্চিত করল বেলজিয়াম।