নভেম্বর ১৬, ২০২৬, ০৮:০৩ এএম
রাজধানী ঢাকাসহ সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ১৬ মিনিটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন