নভেম্বর ৯, ২০২৬, ০৪:৪৯ পিএম
যুক্তরাজ্যের লন্ডনে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে আজ সাজা ঘোষণা করা হচ্ছে একসময়ের জনপ্রিয় কমেডিয়ান ও হলিউড তারকা রাসেল ব্র্যান্ডের। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে বিভিন্ন সময়ে এক নারীকে ধর্ষণ এবং আরও তিনজনকে যৌন নিপীড়নের অভিযোগে গত বৃহস্পতিবার জুরির বিচারে দোষী সাব্যস্ত হন তিনি। ওই রায়ের পর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন। বিচারক জামিন নামঞ্জুর করে জানিয়েছেন যে আসামির পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
চার সপ্তাহ ধরে চলা এই বিচার প্রক্রিয়ায় প্রসিকিউটররা আদালতকে জানান যে, রাসেল ব্র্যান্ড ছিলেন একজন ঠান্ডা মাথার, হিসাবনিকাশ করে চলা ও কারসাজিকারী যৌন নিপীড়ক। তিনি নারীদের পেছনে তাড়া করতেন এবং নিজের খ্যাতি ও ক্ষমতা ব্যবহার করে তাদের কাছ থেকে যৌন সুবিধা আদায় করতেন। বিচারক জোয়েল বেননাথান গত সপ্তাহে জানিয়েছেন যে, ৫১ বছর বয়সী তিন সন্তানের জনক এই তারকার এখন একটি উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড হতে পারে। স্থানীয় সময় আজ সকাল সাড়ে ১০টায় এই সাজা ঘোষণা শুরু হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন