নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৫৯ এএম
কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে আজ কানাডার মুখোমুখি হচ্ছে গুয়াতেমালা। টরন্টোর বিএমও মাঠে অনুষ্ঠিতব্য এই ম্যাচে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে দলটি। এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ২-৩ ব্যবধানে হেরেছিল গুয়াতেমালা।
ম্যাচের আগে গুয়াতেমালার কোচ লুইস ফার্নান্দো তেনার দলের প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে। নির্ধারিত সময়ের একদিন পর ভেন্যুতে পৌঁছানোয় দলটির অনুশীলনের সময় বেশ কম ছিল। এর ওপর দলের আক্রমণভাগের খেলোয়াড় ডারউইন লম এবং মিডফিল্ডার রুডি মুনিয়োজ ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না।
তবে হলুদ কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরছেন দলের দক্ষ উইঙ্গার উইলিয়াম জেহু ফাজার্দো। আক্রমণভাগে তার ফেরা দলের শক্তি কিছুটা বাড়াবে বলে মনে করা হচ্ছে। দুই দলের আগের ১৭ দেখায় কানাডা ১১টিতে জয় পেলেও গুয়াতেমালার জয় মাত্র দুটিতে, আর বাকি চার ম্যাচ ড্র হয়েছিল।
ম্যাচটিতে জয় পেলে গুয়াতেমালা সরাসরি আগামী ২০২৭ সালের গোল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই লড়াইয়ে ব্যর্থ হলে আগামী বছরের মার্চে প্রিলিমিনারি পর্বের মাধ্যমে আরও একটি সুযোগ পাবে দলটি। সেমিফাইনাল ম্যাচগুলো আগামী বছরের ২৫ মার্চ এবং ফাইনাল ম্যাচ ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন