মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন মাত্র ৩১ শতাংশ মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৯:১৬ এএম

ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন মাত্র ৩১ শতাংশ মার্কিনি

ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের পক্ষে অবস্থান নেই যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিকের। রয়টার্স ও ইপসোসের যৌথ উদ্যোগে পরিচালিত নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপ অনুসারে দেশের মাত্র ৩১ শতাংশ মানুষ এই যুদ্ধ সমর্থন করছেন। অন্যদিকে সংঘাতের জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে মার্কিন সমাজে অসন্তোষ বাড়ছে।

চলমান এই উত্তেজনার প্রভাব পড়েছে দেশটির শীর্ষ নেতৃত্বের জনপ্রিয়তার ওপরও। জরিপের ফলাফলে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন নেমে এসেছে ৩২ শতাংশে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে তার জনপ্রিয়তা ৩১ শতাংশে নেমেছিল যা ছিল তার পুরো প্রেসিডেন্সি মেয়াদের সবচেয়ে কম সমর্থন।

মধ্যপ্রাচ্যের এই সংকট নিয়ে দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সাধারণ মানুষের একটি বড় অংশ যুদ্ধের নেতিবাচক অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বিগ্ন। পণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে নাগরিকদের জীবনযাত্রার ব্যয় ক্রমেই কঠিন হয়ে উঠছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করে আগামী দিনে মার্কিন নীতিমালায় পরিবর্তন আসে কি না সেটাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: রয়টার্স