সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে প্রবীণ শীতার্তদের পাশে দিনাজপুর ইনস্টিটিউট ও কর্মসংস্থান ব্যাংক

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২০, ২০২৬, ০২:১২ পিএম

দিনাজপুরে প্রবীণ শীতার্তদের পাশে দিনাজপুর ইনস্টিটিউট ও কর্মসংস্থান ব্যাংক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও প্রবীণ শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ‘দিনাজপুর ইনস্টিটিউট’-এর আয়োজনে এবং কর্মসংস্থান ব্যাংক-ঢাকা’র সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. মিজানুর রহমান এবং দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম বলেন, “অন্যান্য জেলার তুলনায় দিনাজপুরে প্রতি বছর শীতের প্রকোপ বেশি থাকে। শীতার্ত দরিদ্র মানুষকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।

বক্তারা আরও উল্লেখ করেন, অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী প্রবীণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।