বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
জলবায়ু সম্মেলন

জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায় ঋণ নয়: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০২:৫৬ পিএম

জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায় ঋণ নয়: প্রধানমন্ত্রী

জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের বদলে অনুদান চেয়েছে বাংলাদেশ। তুরস্কের মাটিতে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে এই জোরালো দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এই কথা বলেন। বিশ্বমঞ্চে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষয়ক্ষতিতে বিপর্যস্ত দেশগুলো কোনোভাবেই ঋণ চায় না, বরং তাদের প্রয়োজন ন্যায্য ও পর্যাপ্ত অনুদান।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে দ্রুত পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। এই বৈশ্বিক সংকট মোকাবিলায় তিনি ৫টি সুনির্দিষ্ট ও জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার ভাষণে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, কার্বন নিঃসর্গী ধনী রাষ্ট্রগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে হবে এবং আর্থিক সহায়তার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও জটিল শর্তযুক্ত ঋণের জাল তৈরি করা বন্ধ করতে হবে। জলবায়ু তহবিল গঠনের ক্ষেত্রে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা বাংলাদেশের এই জোরালো অবস্থানের প্রতি দৃষ্টিপাত করেন।