বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
স্পিকার

রাজনীতি ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০২:১৯ পিএম

রাজনীতি ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

রাজনীতি এখন সর্বগ্রাসী এবং রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের বিপুলসংখ্যক মানুষ সুবিধাবঞ্চিত থাকার জন্য রাজনীতিবিদদের দায়ী করে স্পিকার বলেন, দেশে এত মানুষ সুবিধাবঞ্চিত, এর জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী। আর কেউ দায়ী নয়।

আমলাদের দোষ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে তিনি জানান, আমলাদের ওপর দোষ চাপানো হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। একসময়ের চিত্র তুলে ধরে স্পিকার বলেন, আমলারা সত্তর ও আশির দশকে অনেক বেশি শক্তিশালী ছিলেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেই ক্ষমতা বা প্রভাব ধীরে ধীরে কমে আসছে।