রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

মো. আরিফ ইসলাম

জানুয়ারি ২২, ২০২৬, ০১:৪৩ পিএম

বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের উদ্যোগে  কম্বল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বীরগঞ্জ মডেল প্রেসক্লাব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ক্লাবের আয়োজনে অর্ধ-শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তীব্র শীতে এই ক্ষুদ্র প্রয়াস অসহায় মানুষের অনেক উপকারে আসবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মো. জাহিদুল ইসলাম ফরহাদ, বীরগঞ্জ থানার ডিআইও-১ মো. হায়দার আলী এবং বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু।

মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন সোহেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ শাহিন। এ সময় বীরগঞ্জ সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা মো. হারুনুর রশিদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।