বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৪:৫৮ পিএম

লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

লর্ডসে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বছর ইংল্যান্ড সফরের অংশ হিসেবে এই ম্যাচ অনুষ্ঠিত হবে, যার আয়োজন করছে এমসিসি।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের একটি টেস্ট ম্যাচ আগামী বছর ২৮ জুন শুরু হবে। লর্ডসে এই টেস্ট গড়াবে।

লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আর লর্ডস টেস্ট শেষ হওয়ার পর লর্ডসেই নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

নেপালেও আলাদা সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। ২০২৭ সালে নেপালের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। ম্যাচ তিনটি ২৬, ২৮ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে নেপালের কাঠমান্ডুতে।