নভেম্বর ১৯, ২০২৬, ০৭:০১ পিএম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত, আর এই রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এই রায় ঘোষণা করেন।
আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এটি প্রথমবার।
বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা এই রায়ে সন্তুষ্ট। তাঁর ভাষায়, আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমের ইতিহাসে প্রথমবার মানবাধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য একটি রাষ্ট্রকে গণহত্যার দায়ে নিন্দা জানানো হয়েছে।
হুমায়ুন কবির জানান, রায়ে ক্ষতিপূরণের প্রসঙ্গও এসেছে এবং এ বিষয়ে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিস্তারিত কথা বলবেন তাঁরা। রোহিঙ্গা জনগোষ্ঠী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এটি ইতিবাচক ফলাফল বা ক্ষতিপূরণের পথ খুলতে পারে বলে মনে করেন তিনি, যার ফলে বাংলাদেশের ওপরও কিছু ইতিবাচক প্রভাব পড়বে।
শুধু প্রত্যাবাসন নয়, এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর একটা চাপ বা প্রেসার তৈরি হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাত বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার সূচনা করেছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন