শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,
স্বাক্ষর ও প্রত্যাবাসন বিতর্ক

শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য চিঠির দাবিতে নতুন বিতর্ক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ১২:৩২ পিএম

শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য  চিঠির দাবিতে নতুন বিতর্ক

শেখ হাসিনার আগের পাসপোর্টের স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষর এবং ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায় বলে তিনি দাবি করেছেন।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সঙ্গে সরাসরি আওয়ামী লীগের কোনো নেতা সাক্ষাৎ করতে পারেন না এবং তাঁর সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও আজ পর্যন্ত কেউ পোস্ট করেনি। তাঁর মতে, তিনি ভারতে একপ্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছেন এবং স্বাভাবিক অবস্থায় থাকলে নিজে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের আবেদন করতে পারতেন।

মো. রাশেদ খাঁন লিখেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত তাঁকে সে সুযোগ দিতে পারে না। তাঁর দাবি, ভারতে গৃহবন্দী অবস্থায় থাকা শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা, এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের মাধ্যমে রাজনৈতিক স্ট্যান্টবাজি ও প্রাসঙ্গিক থাকার চেষ্টা করা হচ্ছে।

তথ্যসূত্র: জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম