নভেম্বর ২০, ২০২৬, ০২:৩৯ পিএম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল (একেএস)। সম্প্রতি তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি নিজেদের আধুনিক প্রযুক্তি ও নতুন পণ্যগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরে।
প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, শিক্ষার্থী, ঠিকাদার, ডিলার, ডেভেলপার ও বাড়ির মালিকসহ নানা পেশার মানুষ অংশ নেন।
একেএসের স্টলে আসা দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির শতভাগ রিফাইন্ড স্টিল উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তিগত মান এবং রড, রিং ও স্কয়ার বারসহ বিভিন্ন পণ্যের গুণাগুণ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। একইসঙ্গে বাজারে আসা নতুন পণ্যগুলোর সঙ্গেও তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নির্মাণকাজে পণ্যের সঠিক ব্যবহার ও কারিগরি নানা বিষয়ে আগত দর্শনার্থীদের তাৎক্ষণিক পরামর্শ দিতে স্টলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির একদল প্রকৌশলী।
প্রদর্শনীতে একেএসের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের বিষয়টিও বিশেষভাবে উপস্থাপন করা হয়। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির বৃহৎ উৎপাদন সক্ষমতা, কারিগরি দক্ষতা ও দেশের স্টিলশিল্পে অর্জিত সাফল্যের চিত্র দেখতে পান।
স্টলে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় দর্শনার্থীরা নির্মাণকাজে মানসম্মত স্টিল পণ্যের প্রয়োজনীয়তা ও ব্যবহার নিয়ে মতবিনিময় করেন। তারা পণ্য সম্পর্কে জানার পাশাপাশি নিজেরাও নির্মাণ-সংক্রান্ত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টিলের সঠিক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত অংশীজনদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই ছিল এই অংশগ্রহণের মূল লক্ষ্য। এই প্রদর্শনীর মাধ্যমে প্রতিষ্ঠানটি যেমন নিজেদের সক্ষমতা তুলে ধরেছে, তেমনি গ্রাহকদের বাস্তব চাহিদা ও প্রত্যাশা সম্পর্কেও সরাসরি ধারণা পেয়েছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন