নভেম্বর ২০, ২০২৬, ১০:৫১ এএম
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিতে একলাফে প্রায় ১১ হাজার টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, যা শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
টানা আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।
শুক্রবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে দর কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন