সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
স্বর্ণের বাজার

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, আজ ভরি কত জেনে নিন

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১০:০৩ এএম

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, আজ ভরি কত জেনে নিন

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে একটানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমানো হলো। গত শনিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল। এ নিয়ে সাম্প্রতিক পাঁচ দফায় মোট ১২ হাজার ৭১ টাকা দাম কমেছে মূল্যবান এই ধাতুর। আজ সোমবার নতুন কোনো মূল্যতালিকা ঘোষণা না আসায় আগের নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গয়নার দাম দুই হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। সংস্থাটি জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।