শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের জন্মদিনে বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল ও আলোচনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৬:৫১ পিএম

তারেক রহমানের জন্মদিনে বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল ও আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর জুমার নামাজের পর বাগেরহাট শহরের নূর মসজিদ মোড় এলাকায় জেলা যুবদলের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন।

বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মানা, সাংগঠনিক সম্পাদক সুমন পাঁইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসান এবং জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেলসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের কল্যাণে তার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানান তারা। ওই সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মো. মহিদুল ইসলাম।