শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে দশানী থেকে জেলা বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৫:১৬ পিএম

বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে দশানী থেকে জেলা বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল

বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর জুমার নামাজের পর বাগেরহাট শহরের দশানী এলাকা থেকে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন।

বৃষ্টিতে ভিজেই মিছিল এগিয়ে চলে।

কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন ও খাদেম নিয়ামুল নাসির আলাপ মিছিলে উপস্থিত ছিলেন। বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী এবং যুবদল নেতা ওমর আলী মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে শামিল হন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর, সন্ত্রাসীদের চিনে নেও, এই মাটিতে কবর দেও এবং তারেক জিয়ার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই।

বক্তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।