শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশু-কিশোরদের ক্রীড়া সামগ্রী উপহার বিতরণ

জাতীয় ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৪:৫৬ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশু-কিশোরদের ক্রীড়া সামগ্রী উপহার বিতরণ

নিজের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

জুমার নামাজের পর একদল শিশু-কিশোরের সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আনন্দঘন সময় কাটান। কে কোন খেলা পছন্দ করে সে বিষয়েও তিনি জানতে চান।

শিশু-কিশোরদের খেলার প্রতি আগ্রহের কথা শুনে তাদের পছন্দের খেলা সম্পর্কে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার দেন তিনি, আর এই আন্তরিক মুহূর্তে উপস্থিতদের মধ্যে আনন্দময় পরিবেশ তৈরি হয়।