মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন কার্যক্রমে প্রায় ১ কোটি ৩৩ লাখ রেকর্ড যুক্ত

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৫:৫৭ পিএম

ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন কার্যক্রমে প্রায় ১ কোটি ৩৩ লাখ রেকর্ড যুক্ত

ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পূর্ববর্তী অংশীদারত্বের ধারাবাহিকতায় ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন কার্যক্রম নেওয়া হয়েছে। এর আওতায় এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল রূপে সংরক্ষণ করা হয়েছে।

২০২৫ সালে প্রাক্-পাইলট কার্যক্রমের মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়।

পরবর্তী ধাপে আটটি পাইলট জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কার্যক্রম বাস্তবায়িত হয়। নতুন চুক্তির মাধ্যমে বিদ্যমান রেকর্ডের অসংগতি দূর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য বহুস্তরীয় তথ্য যাচাই, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই কার্যক্রমের ফলে ভূমি রেকর্ডে জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।