নভেম্বর ২৪, ২০২৬, ০৫:০৬ পিএম
মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় মাস এ বর্ধিত মেয়াদ কার্যকর থাকবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ আদেশ জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
বর্ধিত সময়ে কমিটির সভাপতিরা নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতার বিলে সই করতে পারবেন।
জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশের অনুলিপি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন