শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
এশিয়া কাপ রাইজিং স্টার্স

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এ দল

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৪:১৩ পিএম

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এ দল

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার (২৭ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হয়েছে দুই দল।

গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশের একাদশে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দীপু, ইফতেখার হোসেন ইফতি, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ নাঈম, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন এবং রাকিবুল হাসান।

অন্যদিকে পাকিস্তান ‘এ’ দলের একাদশে জায়গা পেয়েছেন আবদুল সামাদ, রোহাইল নাজির, শামিল হোসেন, মাজ সাদাকাত, হাসান নেওয়াজ, ফারহান ইউসুফ, মোহাম্মদ ইমরান রন্ধাওয়া, আহমেদ দানিয়াল, সুফিয়ান মুকিম, আলী রাজা এবং শাহজাইব খান।