শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
ক্রীড়া ও নগর আয়োজন

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে পূর্বাচলে আন্তর্জাতিক হাফ ম্যারাথন অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ১১:২১ এএম

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে পূর্বাচলে আন্তর্জাতিক হাফ ম্যারাথন অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে, যাতে দেশি-বিদেশি প্রায় পাঁচ হাজার দৌড়বিদ অংশ নিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় পূর্বাচলের ৩০০ ফুট সড়কের আইসিসিবি গেট এলাকায় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিন্টন।

ভোর ৫টায় শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতা চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই পূর্বাচলের ৩০০ ফুট সড়ক এলাকায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।