শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
স্বর্ণ ও বাজারদর

স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ১০:৫১ এএম

স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং এদিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে খরচ হবে এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯০ হাজার সাত টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

অলংকারের নকশা অনুযায়ী আলাদাভাবে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণালংকার ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে আগে থেকেই ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে নতুন করে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া পুরনো অলংকার বদল বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে ৯ শতাংশ এবং নগদ বিক্রয় বা পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য বাদ দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।