নভেম্বর ২৭, ২০২৬, ১১:৩৮ এএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্বনামধন্য এই দুটি প্রতিষ্ঠানের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল (হোল্ডিং নম্বর ২১৩/এ) ভবনে অবস্থিত টয়োটা বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনোসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারত্ব উন্নত ব্যাংকিং সেবা, গ্রাহক অভিজ্ঞতার মানোন্নয়ন এবং পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সুযোগ সৃষ্টির মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য সংযোজনে এমটিবি ও টয়োটা বাংলাদেশের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন