শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত

মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী নিয়োগ শুরু বিনা খরচে গেলেন ১০৩ জন

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৪:০৬ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী নিয়োগ শুরু বিনা খরচে গেলেন ১০৩ জন

প্রায় আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ায় পৌঁছেছেন।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নতুন কর্মীদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় হাইকমিশনার কর্মীদের অভিনন্দন জানান এবং তাদের পেশাগত সাফল্য কামনা করেন। পাশাপাশি মনোযোগ দিয়ে কাজ করার এবং মালয়েশিয়ার প্রচলিত আইনকানুন ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এর আগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৪ সালের জুন মাস থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের আন্তরিক ও দক্ষ কূটনৈতিক প্রচেষ্টার ফলে স্বল্প সময়ের মধ্যেই দেশটিতে পুনরায় বাংলাদেশি কর্মী পাঠানোর এই কার্যক্রম চালু হয়েছে।