নভেম্বর ২৭, ২০২৬, ০৪:২৭ পিএম
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৮ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে। একই সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৫৫৪ জন।
হাসপাতালের পরিসংখ্যানে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী। এর মধ্যে একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে সারা দেশে মোট এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন