শারদীয় দুর্গাপূজাবীরগঞ্জে ১৩ লাখ টাকায় তৈরি হচ্ছে চলন্ত প্রতিমা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে জগদল সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে ১৩ লাখ টাকারও বেশি বাজেটে চলছে জমকালো আয়োজন। এবারের পূজায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণ হিসেবে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক `চলন্ত প্রতিমা`। উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মণ্ডপটি অবস্থিত। জেলা শহর দিনাজপুর থেকে প্রায়