১৬ লাখ টাকার উপহারের পরও প্রাণ গেল লিমা রানীর
দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে প্রাণ হারিয়েছে নবাবগঞ্জের মেয়ে গৃহবধূ লিমা রানী। বিয়ের সময় মেয়ের পরিবার থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ষোলো লাখ টাকার উপহার দেওয়া হলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি এই গৃহবধূ। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছে নিহতের পরিবার।নিহত