খানসামায় অবৈধ সার মজুত: ৬৫৭ বস্তা জব্দ ও জরিমানা
দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদিত সীমার বাইরে রাসায়নিক সার মজুতের অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাট এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে মোট ৬৫৭ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই সার ডিলারকে মোট ৯০ হাজার টাকা