আগস্ট ৩১, ২০২৫, ০৪:২০ পিএম
খুলনার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান। রোববার (৩১ আগস্ট) তিনি খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন