জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড
চলতি ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রস্তুত করা এই পূর্ণাঙ্গ তালিকা ইতিমধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। তবে প্রকাশিত এই কেন্দ্র বিন্যাস নিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আপত্তি কিংবা