সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,
শিক্ষা প্রসার উদ্যোগ

কালিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ১১:২৬ এএম

কালিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ছয়টি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়নে ‍‍`মেধা অন্বেষণ-২০২৬‍‍` শীর্ষক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)-এর সার্বিক সহযোগিতা ও নিজস্ব অর্থায়নে এই শিক্ষা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয় বিভিন্ন পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু পরিবেশে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পন্ন হয়।

এই আয়োজনের অংশ হিসেবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কেন্দ্রগুলো হলো শিমু রেজা এমপি কলেজ, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া তারালী ইউনিয়ন কেন্দ্রীয় আলিম মাদ্রাসা, কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয় ও আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়েও একযোগে এই মূল্যায়ন পরীক্ষা পরিচালিত হয়।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তৃণমূল পর্যায়ে শিক্ষামূলক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।