অক্টোবর ৫, ২০২৬, ১২:০৩ পিএম
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (৫ অক্টোবর) সকালে এক বক্তব্যে তিনি এ কথা জানান। দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী উল্লেখ করেন, বিমানবন্দরে যারা সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। অন্যদিকে কর্মক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি দেখা গেলে সংশ্লিষ্টদের সরাসরি কঠোর শাস্তির আওতায় আনা হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সরকার এই মূল্যায়ন ও জবাবদিহির নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন