সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি করল মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ১২:৫৭ পিএম

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি করল মন্ত্রণালয়

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা চর্চা ও ইতিবাচক প্রতিযোগিতা উৎসাহিত করতে আবারও জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্রে এই নতুন নীতিমালা আনুষ্ঠানিকভাবে জারি করা হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই নীতিমালা কার্যকর হবে।

নতুন নীতিমালা অনুযায়ী কোনো বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ন্যূনতম ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্ধারিত ফি কাঠামোও চূড়ান্ত করা হয়েছে। পরিপত্রে জানানো হয়, পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃত্তির ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে ট্যালেন্টপুল ও সাধারণ—উভয় ক্যাটাগরিতেই সমতা আনা হয়েছে। 

মেধা ও সাধারণ উভয় বিভাগেই ছেলে ও মেয়েদের জন্য সমান ৫০ শতাংশ করে কোটা বরাদ্দ রাখা হয়েছে। উপজেলা ও থানাভিত্তিক মোট পরীক্ষার্থীর অনুপাত এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে এই বৃত্তি বণ্টন করা হবে। জারি করা নীতিমালায় পরীক্ষা আয়োজনের পদ্ধতি, পরীক্ষার্থী বাছাই প্রক্রিয়া, পরীক্ষার ফি, ফলাফল প্রস্তুত এবং বৃত্তি বণ্টনের সার্বিক প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা যুক্ত রয়েছে। জুনিয়র বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা দেখতে নিচের লিংকে ক্লিক  করুন।