নভেম্বর ১৪, ২০২৬, ০১:৫৭ এএম
ডিজনি অ্যানিমেটেড সিনেমা হেক্সড-এ প্রধান চরিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সাউন্ডট্র্যাকের জন্য গান গেয়েছেন হেইলি স্টেইনফেল্ড। লস অ্যাঞ্জেলেসে ছবিটির প্রিমিয়ারে এসে এই তথ্য জানান তিনি।
সিনেমার গল্পে দেখা যায়, এক কিশোরী হঠাৎ তার জাদুকরী ক্ষমতার সন্ধান পায় এবং হেক্সে নামের জাদুকরদের রাজ্যে পৌঁছে যায়। সেখানে তার সঙ্গে রয়েছে তার সতর্ক স্বভাবের মা এবং প্রধান খলনায়িকা রানি সেলেস্ট।
এই জাদুকরী থিমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দ্য কারস ব্যান্ডের ১৯৮৪ সালের জনপ্রিয় গান ম্যাজিক-এর একটি নতুন কভার ভার্সন রেকর্ড করেছেন হেইলি স্টেইনফেল্ড। শৈশবের বন্ধু দিমিত্রি লেরিওসের সঙ্গে মিলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই গানটি রেকর্ড করার সুযোগ পান তিনি।
চলতি বছরের বসন্তে স্বামী জশ অ্যালেনের ঔরসে কন্যাসন্তানের মা হয়েছেন হেইলি স্টেইনফেল্ড। মা হওয়ার ঠিক আগমুহূর্তে বা এই সময়ে এমন একটি মা-মেয়ের সম্পর্কের গল্পে কাজ করা তার জীবনে এক বিশেষ অর্থ বহন করে।
ছবিটিতে হেইলির মায়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন রশিদা জোন্স এবং খলনায়িকা রানি সেলেস্টের চরিত্রে অভিনয় করেছেন জোডি ফস্টার। হেক্সড সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর অ্যানিমেশন বিশ্বে ফিরলেন জোডি ফস্টার।
সবশেষে হেইলি আশা প্রকাশ করেন যে, সিনেমাটি দেখার পর দর্শকরা তাদের মায়েদের ফোন করে ভালোবাসার কথা জানাবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন